Thursday, November 15, 2018

Monday, November 12, 2018

তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক | 




ভোটের আগে নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে নিজের ভাবনার কথা তরুণদের সঙ্গে ভাগাভাগি করতে ‘লেটস টক’ অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটির আয়োজক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ নভেম্বর ওই অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী তার ভবিষ্যৎ ভাবনার কথা জানাবেন; শুনবেন তরুণদের স্বপ্ন, স্বপ্ন পূরণ এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা।
গণভবনে ওইদিন বিকাল ৩-৫টা পর্যন্ত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানটি বেশকয়েকটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিভিন্ন গবেষণা প্রতিবেদন অনুসারে বাংলাদেশের তরুণদের কাছে সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কেন তরুণদের কাছে তার জনপ্রিয়তা, সেটি আরো একবার প্রমাণ করতে ‘লেটস টক’ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন তিনি।”
সারা দেশ থেকে বাছাই করা ১৫০ জন তরুণের সঙ্গে দেশের বিভিন্ন নীতিনির্ধারনী বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যোমী তরুণ প্রতিনিধিরা অংশ নেবেন এই আয়োজনে।

তরুণদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন নীতি, ভবিষ্যতে উন্নত বাংলাদেশ গড়ায় বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা এবং সার্বিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন তরুণরা। সিআরআই বলছে, বাংলাদেশের ইতিহাসে ‘প্রথমবারের মতো’ প্রধানমন্ত্রী তরুণদের মুখোমুখি হচ্ছেন।
বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা দিতে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার তারুণ্যের সময় নিয়ে নতুন বেশ কিছু তথ্য জানাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এছাড়াও একজন সাধারণ মানুষ হিসেবে প্রধানমন্ত্রীর জীবনযাপন নিয়েও আলোচনা হবে এই আয়োজনে। ব্যক্তিগত জীবন, নিজস্ব চিন্তা-ভাবনা নিয়েও তরুণদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী।
তরুণরা যাতে দেশের নীতি নির্ধারকদের সাথে খোলামেলা আলোচনা করতে এবং নিজেদের ভাবনা ও সমস্যাগুলোর কথা নীতি নির্ধারকদের কাছে পৌঁছাতে পারেন সেজন্য সিআরআই নিয়মিত আয়োজন করে আসছে ‘লেটস টক’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বেশ কয়েকবার এই অনুষ্ঠানে এসেছিলেন।
সিআরআইএর সিনিয়র বিশ্লেষক ও সমন্বয়ক শাহ আলী ফরহাদ বলেন, “প্রধানমন্ত্রী বলেছিলেন, তরুণদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি বর্তমানকে উৎসর্গ করেছেন। সুতরাং বোঝাই যায় তরুণদের জন্য কতটা আন্তরিক তিনি। সিআরআইর এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন তিনি।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় চেষ্টা করেছেন সাধারণ মানুষের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে। আর সে কারণেই সাধারণ মানুষের লেখা চিঠি পড়েন তিনি। শুধু তাই নয়, এসব চিঠির উত্তরও দেন তিনি। এছাড়াও বিভিন্ন সময় প্রশ্ন করা হলে তিনি উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বারবার গুরুত্বারোপ করেছেন।”

নির্বাচনের নতুন তারিখ ৩০ ডিসেম্বর


নিজস্ব প্রতিবেদক | 

বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) দুপুরের দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ কথা জানান।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কে এম নুরুল হুদা বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোট আসন্ন জাতীয় নির্বাচনে আসার কথা জানিয়েছে। এটা আমাদের জন্য স্বস্তির বিষয়।
সিইসি বলেন, কয়েকটি রাজনৈতিক দল ও জোট জাতীয় নির্বাচনের ভোটের তারিখ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। এ জন্য ভোটগ্রহণের তারিখ পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিন ২৮ নভেম্বর। তফসিলের অন্যান্য তারিখ পরে জানানো হবে। 
৮ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছিল। এ ছাড়া মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।
জাতীয় ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্ট নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়ে ভোট পেছানোর দাবি জানায়।
ঐক্যফ্রন্ট গতকাল রোববার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তফসিল এক মাস পেছানোর দাবি জানায়।
আর বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ভোটের তারিখ ও অন্যান্য তারিখ এক সপ্তাহ পেছানোর দাবি জানায়।
দুটি জোটই গতকাল ইসিতে আলাদা চিঠি দেয়। এ ছাড়া পুনঃতফসিলের দাবি জানায় বাম গণতান্ত্রিক জোটও।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ইসি তফসিল পেছাতে চাইলে আওয়ামী লীগ আপত্তি করবে না।

Sunday, November 11, 2018

শেরপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন ৬ প্রার্থী


: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এ পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ প্রার্থী। গত ৯ নভেম্বর শুক্রবার থেকে আজ ১১ নভেম্বর রবিবার পর্যন্ত এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।



সূত্রমতে, সাবেক কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম উকিল, সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সরকার গোলাম ফারুক ও জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে সূত্র জানিয়েছে। এ আসনে আরও একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন কেনার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে।

এর আগে গত ৯ নভেম্বর শুক্রবার কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন নকলা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

খাসোগির হত্যাকারী


জামাল খাসোগি ও মোহাম্মদ বিন সালমানজামাল খাসোগি ও মোহাম্মদ বিন সালমানসৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যায় জড়িত সবাইকে জবাবদিহির আওতায় আনবে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ কথা বলেন। তিনি আহ্বান জানান, সৌদি আরবেরও তা–ই করা উচিত।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, যুবরাজ মোহাম্মদ ও মাইক পম্পেওর ফোনালাপে ইয়েমেন যুদ্ধের বিষয়টিও উঠে আসে। এ দুটো ঘটনাতেই যুবরাজ মোহাম্মদের জড়িত থাকার বিষয় নিয়ে অভিযোগ রয়েছে।
গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয় সাংবাদিক জামাল খাসোগিকে। শুরুতে সৌদি আরব দাবি করেছিল, খাসোগি তাঁর কাজ শেষে কনস্যুলেট ভবন থেকে বেরিয়ে গেছেন।

তুরস্কের দাবি ছিল, সৌদি আরব থেকে আসা চরেররা কনস্যুলেট ভবনের ভেতরেই তাঁকে হত্যা করে। গত বছর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে যাওয়া খাসোগি ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন। সেসব লেখায় তিনি যুবরাজ মোহাম্মদের কড়া সমালোচনা করতেন। ইয়েমেন যুদ্ধের জন্য তিনি যুবরাজকে দায়ী করতেন তাঁর লেখায়। বলা হয়, এ হত্যার পেছনে যুবরাজেরই হাত রয়েছে। তবে আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব কনস্যুলেট ভবনের ভেতর খাসোগি নিহত হওয়ার ঘটনা স্বীকার করলেও এর সঙ্গে যুবরাজ মোহাম্মদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে। তুরস্কের সঙ্গে দেশটি ঘটনার যৌথ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৮ জন সৌদি নাগরিককে গ্রেপ্তার ও দুজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সৌদি আরব। সবশেষ খাসোগি হত্যার সাক্ষ্য–প্রমাণ হিসেবে যেসব অডিও রেকর্ড থাকার কথা দাবি করেছিল তুরস্ক, তা সৌদি আরবকে দিয়েছে দেশটি। তবে এখন পর্যন্ত এটা স্পষ্ট হয়নি, খাসোগিকে কীভাবে হত্যা করা হয়েছে, তাঁর লাশেরও কোনো খোঁজ পাওয়া যায়নি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ছবি: এএফপিমার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ছবি: এএফপিএএফপির খবরে বলা হয়, এক বিবৃতিতে মার্কিন মুখপাত্র হিদার নাওয়ের্ট ফোনালাপের কথা উল্লেখ করেছেন। পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, খাসোগি হত্যায় জড়িত সব ব্যক্তিদের বিচারের মুখোমুখি করবে যুক্তরাষ্ট্র। সৌদি আরবেরও ওই ব্যক্তিদের বিচার করা উচিত।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, খাসোগি হত্যার মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ করা হয়েছে। এ ঘটনায় জড়িত হিসেবে যাঁদের চিহ্নিত করা হয়েছে, তাঁদের ওপর সম্ভাব্য সব ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।

শেরপুর-২ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী মতিয়া চৌধুরী : উপজেলা আওয়ামী লীগ

শেরপুর : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে বর্তমান কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীকে একে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ।
গতকাল ১০ নভেম্বর শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে দলের সকল স্তরের নেতাকর্মীর উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের সভাপতিত্বে শনিবার দলীয় কার্যালয়ে এক সভা আহবান করা হয়। সভায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও মহিলা আওয়ামী লীগসহ দলের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে বেগম মতিয়া চৌধুরীকে দলের একক প্রার্থী হিসেবে সিদ্ধান্ত নিয়ে সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয় এবং একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

২০২১ সাল নাগাদ ২৫০০ কোটি আইওটি যন্ত্র অনলাইন ডেস্ক


 
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৯:৫৩
আইওটি যন্ত্রের ব্যবহার বাড়ছে। ছবি: এএফপিআইওটি যন্ত্রের ব্যবহার বাড়ছে। ছবি: এএফপিইন্টারনেট অব থিংস বা আইওটি যন্ত্রের ব্যবহার বাড়ছে। ২০২১ সাল নাগাদ একে অপরের সঙ্গে ইন্টারনেটে সংযুক্ত ডিভাইস ব্যবহারের সংখ্যা ২৫ বিলিয়ন বা ২ হাজার ৫০০ কোটি ছাড়িয়ে যাবে। ২০১৯ সাল নাগাদ কানেকটেড ডিভাইসের সংখ্যা দাঁড়াবে ১৪ দশমিক ২ বিলিয়ন। বাজার গবেষণা সংস্থা গার্টনার গত শুক্রবার এ পূর্বাভাস দিয়েছে। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিত্যব্যবহার্য জিনিসপত্র থেকে শুরু করে ঘর-গেরস্থালির পণ্য—সবকিছুতেই এখন চাই ইন্টারনেট। সব যন্ত্রেই ইন্টারনেট সংযোগ সুবিধার এই ধারণা থেকে এসেছে আইওটি। ডিভাইস বা যন্ত্রে ‘ইন্টারনেট অব থিংস’ বা ‘সব যন্ত্রেই ইন্টারনেট’ এখন বহুল আলোচিত একটি বিষয়। ইন্টারনেট অব থিংস বিষয়টিকে সংযোগ সুবিধার যন্ত্র, যেমন: গাড়ি, পোশাক বা গৃহস্থালিতে ব্যবহৃত যন্ত্রগুলোর মধ্যে ইন্টারনেট আন্তসংযোগ হিসেবে বোঝানো হয়। প্রতিটি যন্ত্র যাতে তারবিহীন যোগাযোগ পদ্ধতিতে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং বুদ্ধিমান হয়ে উঠতে পারে, সেই নেটওয়ার্কই ‘ইন্টারনেট অব থিংস’।
‘টপ স্ট্র্যাটেজিক আইওটি ট্রেন্ডস অ্যান্ড টেকনোলজিস থ্রু ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে গার্টনার উল্লেখ করেছে, আইওটি যন্ত্রের বিস্তার হওয়ায় এ ধরনের ডিভাইস তৈরি, সংরক্ষণ, ব্যবহার, এ থেকে প্রাপ্ত তথ্য মুছে ফেলাসহ এর সঠিক ব্যবহারের উদ্যোগ নিতে সরকারকে সঠিক অবকাঠামো তৈরির দিকে যেতে হবে।
গার্টনারের রিসার্চ ভাইস প্রেসিডেন্ট নিক জোনস বলেন, আগামী এক দশকে ডিজিটাল ব্যবসা ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে আইওটি। নতুন ও উন্নত প্রযুক্তির কল্যাণে আইওটি ব্যবসার আরও নতুন সুযোগ তৈরি হবে।
নিক জোনস আরও বলেছেন, প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হিসেবে যাঁরা উদ্ভাবনী আইওটি ট্রেন্ডের সঙ্গে মানিয়ে নিতে পারবেন, তাঁদের ব্যবসায় ডিজিটাল উদ্ভাবনের নতুন ক্ষেত্রের নেতৃত্ব দিতে সক্ষম হবেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সাল নাগাদ বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের জন্য বিশেষ ধরনের চিপসেট তৈরি হবে, যাতে কম শক্তি প্রয়োজন হবে। এতে কম শক্তিতে চলতে পারে—এমন আইওটি ডিভাইসের ব্যবহার আরও বেড়ে যাবে। এতে ডেটা বিশ্লেষণ, স্পিস এনালাইসিসের মতো সুবিধা কম খরচের ডিভাইসে চলে আসবে।
এদিকে, জিএসএমএর এক জরিপে দেখা যায়, ঘরে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা ব্যবহার করে তৈরি করা স্মার্টমিটার ও নিরাপত্তাব্যবস্থা একদিকে যেমন মানুষের অর্থ সাশ্রয় করেছে, তেমনি মানসিক প্রশান্তি বয়ে এনেছে। ব্যয় কমাতে, মানসিক শান্তি আনতে ও নিরাপত্তার জন্য শতকরা ৮৯ ভাগ মানুষ ভবিষ্যতে তারবিহীন ইন্টারনেট সুবিধার যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে চায়। শুধু তা-ই নয়, ইন্টারনেটসামগ্রী মানুষের পারিবারিক জীবনকে বদলে দিচ্ছে।
‘দ্য ইমপ্যাক্ট অব দ্য ইন্টারনেট অব থিংস’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জার্মানি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের চারজনের মধ্যে অন্তত একজনের কাছে স্মার্ট যন্ত্র বা ইন্টারনেট সংযোগ–সুবিধাসম্পন্ন যন্ত্র রয়েছে।
বিজনেস ইনটেলিজেন্স বা বিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সাল নাগাদ ইন্টারনেট অব থিংসের বাজার স্মার্টফোন, পিসি, ট্যাব, ইন্টারনেট সুবিধার গাড়ি ও পরিধেয় প্রযুক্তিপণ্যের সমন্বিত বাজারকেও ছাড়িয়ে যাবে।
ওই সময় নাগাদ আইওটির সক্ষমতার জন্য হার্ডওয়্যার, সফটওয়্যার, ব্যবস্থাপনা সেবাসহ অন্যান্য ক্ষেত্রে ১ লাখ ৭০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যমান যুক্ত করবে আইওটি। ২০১৯ সাল নাগাদ ৬৭০ কোটি যন্ত্র বাজারে আসবে, যার মধ্যে হার্ডওয়্যার বিক্রির মুনাফা হবে মাত্র পাঁচ হাজার কোটি মার্কিন ডলার। হার্ডওয়্যার থেকে যে মুনাফা হবে, তা আইওটি থেকে আসা মুনাফার মাত্র ৮ শতাংশ হবে।
বিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন আইওটির ক্ষেত্রে প্রতিনিধিত্ব করছে এন্টারপ্রাইজ ক্ষেত্র। তবে সরকারি ও গৃহস্থালি ক্ষেত্রে আইওটির ব্যবহার বাড়তে থাকায় ২০১৯ সাল নাগাদ এন্টারপ্রাইজ ক্ষেত্রটি পেছনে পড়ে যাবে। ২০১৯ সাল নাগাদ আইওটির ক্ষেত্রে শীর্ষে থাকবে সরকারি ক্ষেত্র। এ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ও ব্যয় সাশ্রয়ই হবে প্রবৃদ্ধির মূল কারণ।




♦personal blog by sayeduzzaman parvez
সাইদুজ্জামান পারভেজ 

Comments


Time marches on, leaving behind a trail of unfinished desires.

  Life has a way of transferring ahead, whether we're geared up or now not. Days grow to be years, and within the rush of all of it, we ...