শেরপুর : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে বর্তমান কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীকে একে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ।
গতকাল ১০ নভেম্বর শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে দলের সকল স্তরের নেতাকর্মীর উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের সভাপতিত্বে শনিবার দলীয় কার্যালয়ে এক সভা আহবান করা হয়। সভায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও মহিলা আওয়ামী লীগসহ দলের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে বেগম মতিয়া চৌধুরীকে দলের একক প্রার্থী হিসেবে সিদ্ধান্ত নিয়ে সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয় এবং একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

No comments:
Post a Comment