Tuesday, February 4, 2020

হুমায়ূন আহমেদ এর জীবন ও বাণী সমুহ


হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ — ১৯ জুলাই, ২০১২) বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। সত্তর দশকের শেষভাগে থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তাঁর গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তাঁর সৃষ্ট হিমু ও মিসির আলি চরিত্রগুলি বাংলাদেশের যুবকশ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে। তাঁর নির্মিত চলচ্চিত্রসমূহ পেয়েছে অসামান্য দর্শকপ্রিয়তা। তবে তাঁর টেলিভিশন নাটকগুলি ছিল সর্বাধিক জনপ্রিয়। সংখ্যায় বেশী না হলেও তাঁর রচিত গানগুলিো সবিশেষ জনপ্রিয়তা লাভ করে। তাঁর অন্যতম উপন্যাস হলো নন্দিত নরকে, মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া ইত্যাদি। তাঁর নির্মিত কয়েকটি চলচ্চিত্র হলো দুই দুয়ারী, শ্রাবণ মেঘের দিন, ঘেঁটুপুত্র কমলা ইত্যাদি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। লেখালিখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে তিনি অধ্যাপনা ছেড়ে দেন। ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী সেনাবাহিনী তাঁকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান।


Thursday, July 25, 2019

Tuesday, February 26, 2019

সহজে এশিয়ার সকল দেশের নাম মনে রাখার উপায়

✪ দক্ষিণ এশিয়ার দেশ সম্পর্কে সূত্র


☞ সূত্রঃ

আপাবাশীভাতমামা কে ভুনে দাও
Correction :
আ → আফগানিস্তান, পা → পাকিস্তান,
বা → বাংলাদেশ, শ্রী → শ্রীলঙ্কা,
ভা → ভারত, মা → মালদ্বীপ,
মা → মায়ানমার, ভু → ভুটান,
নে → নেপাল
বিঃদ্রঃবাংলাদেশ ব্যাতীত দক্ষিণ এশিয়ার দেশগুলো স্বাধীনতা লাভ করে বৃটেনের কাছ থেকে।

✪ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সম্পর্কে সূত্র

☞ সূত্রঃ

ETV তে FILM দেখলে BCS হবে না
Correction :
E → (East) পূর্ব তিমুর, T → থাইল্যান্ড,
V → ভিয়েতনাম, F → ফিলিপাইন,
I → ইন্দোনেশিয়া, L → লাওস,
M → মালয়েশিয়া, B → ব্রুনাই,
C → কম্বোডিয়া, S → সিঙ্গাপুর

✪ দূর প্রাচ্যের দেশ সম্পর্কে সূত্র

 ☞ সূত্রঃ
জামটি কোচি তাই খাই
Correction :
জা → জাপান, ম → মঙ্গোলিয়া,
কো → কোরিয়া, চি → চীন, তাই → তাইওয়ান

✪ মধ্য এশিয়ার দেশ সম্পর্কে সূত্র


☞ সূত্রঃ

উজবেকিস্তানের তুতা কাকির আজ বিয়ে
Correction :
উজবেকিস্তান, তু → তুর্কমেনিস্তান, তা → তাজিকিস্তান, কা → কাজাখস্তান, কির → কিরগিজস্তান, আজ → আজারবাইজান
বিঃদ্রঃমধ্য এশিয়ার দেশগুলো স্বাধীনতা লাভ করে সোভিয়েত ইউনিয়ন থেকে।









Time marches on, leaving behind a trail of unfinished desires.

  Life has a way of transferring ahead, whether we're geared up or now not. Days grow to be years, and within the rush of all of it, we ...